৪০তম বার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সোয়েতো বিদ্রোহের ৪০তম বার্ষিকী উপলক্ষে সোয়েতোর অরল্যান্ডো স্টেডিয়ামে গতকাল শনিবার জড়ো হয়েছিলেন কয়েক শ মানুষ। তাঁদের মধ্যে সাবেক বর্ণবাদী সরকারের সময় বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়া সদস্যরাও ছিলেন। দক্ষিণ আফ্রিকার তৎকালীন সরকার শিক্ষাঙ্গনে শ্বেতাঙ্গদের ভাষা ‘আফ্রিকানস’ ব্যবহারের নির্দেশ দিলে ১৯৭৬ সালের ১৬ জুন সোয়েতোয় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এ আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন দিনে প্রাণ হারান অন্তত ১৭০ জন। এ আন্দোলন থেকেই দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলন চাঙা হয়।
এএফপি