প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ায় একটি শহর থেকে ১১ বছর বা এর চেয়ে কম বয়সী প্রায় ৫০০ শিশু নিখোঁজ হয়েছে। জঙ্গি ইসলামি গোষ্ঠী বোকো হারামের কাছ থেকে উদ্ধার হওয়া দামাসাক শহর থেকে এসব শিশু নিখোঁজ হয়েছে বলে সেখানকার সাবেক এক বাসিন্দা এ কথা জানিয়েছেন। এ মাসের শুরুতে প্রতিবেশী নাইজার এবং চাদের সেনাবাহিনী শহরটি বোকো হারামের কাছ থেকে উদ্ধার করে। ২০০৯ সাল থেকে বোকো হারামের সশস্ত্র আক্রমণে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেছে। গত বছরের এপ্রিল মাসে নাইজেরিয়ায় বোর্নো প্রদেশ থেকে ২০০ কিশোরীকে অপহরণ করে বোকো হারাম। বিবিসি