৫৫ জনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার মাইদিগুরি শহরের কাছে এ সপ্তাহে বোকো হারামের দুই হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। মাইদিগুরি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রাজধানী। পাহারা দলের এক সদস্য ও দুই স্থানীয় ব্যক্তি এ কথা জানান। পাহারা দলের নেতা আবাচা জিনারি বলেন, বোকো হারামের যোদ্ধারা বেল ও কায়ামলা নামে দুটি গ্রামে হামলা চালায়। তারা অন্তত ৫৫ জনকে হত্যা এবং বেশ কয়েকটি বাড়ি লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বোকো হারাম যোদ্ধারা এরপর মাইদিগুরির উপকণ্ঠের দিকে গেলে সেনারা তাদের নির্মূল করে। হুসেইনি আরি নামে বেল গ্রামের একজন বাসিন্দা বলেন, তাঁরা বৃহস্পতিবার আগের দিনের হামলায় নিহত ২৫ জনকে কবর দিয়েছেন।
এএফপি