প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত নাইজেরিয়ার ৮৫ গ্রামবাসীকে উদ্ধার করেছে চাদের সেনাবাহিনী। গত সপ্তাহের শুরুর দিকে নাইজেরিয়ার প্রত্যন্ত এক গ্রামে হামলা চালিয়ে ওই সব গ্রামবাসীকে অপহরণ করা হয়েছিল। নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা গত শনিবার জানান, চাদের সেনাবাহিনী অপহৃত ৮৫ গ্রামবাসীকে উদ্ধার করেছে। বোকো হারামের ছয়জন বন্দুকধারী তাদের চাদ হ্রদ দিয়ে নিয়ে যাওয়ার সময় সেনাসদস্যরা অভিযান চালায়। বন্দুকধারীদেরও আটক করা হয়েছে। তারা একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে।
বিবিসি