'আল-শাবাব ধর্মযুদ্ধ শুরু করতে চায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী আল-শাবাব কেনিয়ায় ধর্মযুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্টের একজন উপদেষ্টা। জঙ্গিরা মহাসড়কে গাড়ি থামিয়ে ২৮ জন বাসযাত্রীকে হত্যা করার পরদিন তিনি এ কথা বললেন। খবর বিবিসির।
পাশের দেশ সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাবের সদস্যরা গত শনিবার উত্তর কেনিয়ায় ২৮ জন বাসযাত্রীকে গুলি চালিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের শিকার যাত্রীরা সবাই অমুসলিম।
প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার উপদেষ্টা আবদিকাদির মোহাম্মদ অভিযোগ করেন, এ হত্যাকাণ্ড কেনিয়ায় মুসলিম-অমুসলিম দ্বন্দ্ব সৃষ্টি করার অপচেষ্টা। হত্যাকারীরা কেনিয়ায় ধর্মযুদ্ধ ও ধর্মীয় দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়।