'কমলা ডুমর' পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিবিসি ওয়ার্ল্ড নিউজের প্রথম ‘কমলা ডুমর’ পুরস্কার পেয়েছেন উগান্ডার সাংবাদিক ন্যান্সি কাচুঙ্গিরা। ঘানার সাংবাদিক কমলা ডুমর বিবিসি ওয়ার্ল্ড নিউজের ‘ফোকাস অন আফ্রিকা’ অনুষ্ঠানের প্রধান উপস্থাপক ছিলেন। ২০১৪ সালের জানুয়ারিতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে তিনি মারা যান। তাঁর নামে এ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেওয়ার পর প্রায় ২০০টি আবেদন পড়েছিল। তার মধ্য থেকে বেছে নেওয়া হয় কেনিয়ার কেটিএন টেলিভিশনের উপস্থাপক ন্যান্সি কাচুঙ্গিরাকে। উগান্ডার এই নারী টেলিভিশন ও রেডিওতে প্রতিবেদক হিসেবেও কাজ করেছেন। ‘কমলা ডুমর’ পুরস্কার পাওয়ায় তিনি লন্ডনে বিবিসিতে তিন মাস কাটানোর সুযোগ পাবেন। পাশাপাশি তিনি আফ্রিকা থেকে বিবিসি টেলিভিশন, রেডিও ও অনলাইনের জন্য প্রতিবেদন পাঠাবেন।
বিবিসি