প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ায় আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর পক্ষে লড়াই করার সময় নিহত ব্রিটিশ যুবক টমাস ইভানস ছিলেন তাঁর ইউনিটের দ্বিতীয় প্রধান। প্রত্যক্ষদর্শী কেনীয় এক পুলিশ বলছেন, ইভানস তাঁর দলের আলোকচিত্রীর দায়িত্বও পালন করতেন। গুলিতে নিহত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হামলার ভিডিওচিত্র ধারণ করছিলেন এবং হামলার নির্দেশ দিচ্ছিলেন। সোমালিয়ার সীমান্তবর্তী লামু কাউন্টিতে একটি সেনাঘাঁটিতে ১৪ জুন সন্দেহভাজন আল-শাবাব জঙ্গিরা ওই হামলা চালায়। এ সময় কেনিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইভানসসহ ১১ জন জঙ্গি ও দুই সেনা নিহত হন। বিবিসি