'নাক গলাচ্ছি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুয়ান্ডা প্রতিবেশী বুরুন্ডির রাজনৈতিক সংকটে নাক গলানোর অভিযোগ নাকচ করে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রুয়ান্ডা শুধু শান্তি চায়। বৃহস্পতিবার রাতে রাজধানী কিগালিতে পররাষ্ট্রমন্ত্রী লুইস মুশিকিওয়াবো বলেন, ‘বুরুন্ডির সমস্যা রুয়ান্ডার নয়। বুরুন্ডির সমস্যা বুরুন্ডিরই।’ ২০০৬ সালে বুরুন্ডির ১৩ বছরের গৃহযুদ্ধ শেষ হয়। গত এপ্রিল মাস থেকে সেখানে সহিংসতা চলছে। প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজা বিতর্কিতভাবে তৃতীয় মেয়াদে পদপ্রার্থী হলে এই পরিস্থিতি শুরু হয়। তিনি পরে প্রেসিডেন্টও হন। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামি বুরুন্ডির এনকুরুনজিজাকে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানালে দুই দেশের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়।

এএফপি