'ম্যান্ডেলার আদর্শে উদ্বুদ্ধ প্রজন্ম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে গত বৃহস্পতিবার জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল ও বর্ণবাদবিরোধী আন্দোলনের খ্যাতনামা কর্মী আহমেদ কাথরাদার সঙ্গে এতে অংশ নেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ম্যান্ডেলার আদর্শ টিকে থাকা প্রসঙ্গে গ্রাসা ম্যাশেল বলেন, ‘এ ব্যাপারে আমি চিন্তিত নই। কারণ তাঁর আদর্শ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে।’ বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ ডিসেম্বর। দ্য টেলিগ্রাফ।