'যুক্তরাজ্যে থাকা অর্থ ফেরত চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, তিনি কারও কাছে ক্ষমা চাওয়ার দাবি করছেন না। তিনি শুধু যুক্তরাজ্যের ব্যাংকগুলোয় থাকা তাঁর দেশ থেকে লুণ্ঠিত অর্থ ফেরত পেতে আগ্রহী। রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে আলাপকালে নাইজেরিয়াকে ‘ভয়ানকভাবে দুর্নীতিগ্রস্ত’ বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্তব্যের জবাবে লন্ডনে এক দুর্নীতিবিরোধী অনুষ্ঠানে ওই কথাগুলো বলেন বুহারি। এর আগে ক্যামেরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বুধবার বুহারির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, নাইজেরীয় প্রেসিডেন্ট ‘মর্মাহত ও বিব্রত’। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের আয়োজনে লন্ডনে বসছে দুর্নীতিবিরোধী সম্মেলন। বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতিনিধিসহ বিশ্বের ৪০টি দেশের রাজনীতিকেরা এতে অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে বুহারিও সেখানে অবস্থান করছেন। বিবিসি