'সংবিধান লঙ্ঘন করেছেন জুমা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত গতকাল বৃহস্পতিবার রায় দিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা নিজের বাড়ি সংস্কারের কাজে সরকারি তহবিল ব্যবহারের মাধ্যমে সংবিধান ভেঙেছেন। এই রায়ের পর জুমাকে অভিশংসন করার দাবি উঠেছে।
জোহানেসবার্গে অবস্থিত সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি মোগোইং মোগোইং এই রায় দেন। রায়ের ভাষা অত্যন্ত কঠোর ছিল। রায়ে তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানকে সমুন্নত করতে, সুরক্ষা দিতে ও শ্রদ্ধা করতে ব্যর্থ’ হয়েছেন প্রেসিডেন্ট জুমা।
তবে এত কিছুর পরও এখনই জুমার প্রেসিডেন্ট পদ হারানোর আশঙ্কা কম। কারণ, পার্লামেেন্ট তাঁর কর্তৃত্ব নিরঙ্কুশ।
২০১৪ সালে প্রেসিডেন্ট জুমা ‘নিরাপত্তা’ব্যবস্থা হালনাগাদের নামে তাঁর একটি গ্রামের বাড়ির সংস্কারকাজ করেন।