৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার বালি

ভূমিকম্প
ফাইল ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার পর্যটনদ্বীপ বালির সমুদ্র অঞ্চল আজ মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

ইএমএসসির তথ্য, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার মাতারাম এলাকা থেকে ২০১ কিলোমিটার উত্তরে, ৫১৮ কিলোমিটার বা ৩২২ মাইল ভূ-অভ্যন্তরে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।

সমুদ্রের তলদেশে ভূমিকম্পের পরও ইন্দোনেশিয়ার ওই এলাকায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ইউএস সুনামি ওয়ার্কিং সিস্টেম। তাই সুনামির সতর্কতা জারি করা হয়নি।