ব্যাংককে হাসপাতালের সামনে সড়ক ধসে বিশাল গর্ত

ভাজিরা হাসপাতাল পাতাল রেলস্টেশনের ওপরের সড়কটি ধসে পড়ে। ঝুঁকি এড়াতে আশপাশের ভবনের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। ২৪ সেপ্টেম্বর, ২০২৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভাজিরা হাসপাতালের সামনের সামসেন রোডে বুধবার সকালে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যা প্রায় ৫০ মিটার গভীর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাজিরা হাসপাতাল রেলস্টেশনের ওপরের সুড়ঙ্গ এবং স্টেশনের সংযোগস্থলে মাটি ধসে এই ঘটনা ঘটেছে। নিরাপত্তার খাতিরে ওই এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাসপাতালটির বহির্বিভাগের পরিষেবা স্থগিত করা হয়েছে।