তহবিল কেলেঙ্কারিতে জাপানে ক্ষমতাসীন দলের এমপি গ্রেপ্তার

ইয়োশিতাকা ইকেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তহবিল কেলেঙ্কারির ঘটনায় প্রথমবার কাউকে গ্রেপ্তার করলেন জাপানের কৌঁসুলিরা। জাপানের জিজি প্রেসসহ স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, রাজনৈতিক তহবিল নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের সন্দেহে গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা ও সাবেক উপশিক্ষামন্ত্রী ইয়োশিতাকা ইকেদা (৫৭)।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তহবিল কেলেঙ্কারির ঘটনায় গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চারজন মন্ত্রীকে বরখাস্ত করতে বাধ্য হয়েছিলেন। তাঁর মধ্যে ছিলেন ইকেদা। এ ঘটনায় তাঁর ৪৫ বছর বয়সী এক সচিবকেও আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৪ কোটি ৮০ লাখ ইয়েন (৩ কোটি ৬৩ লাখ টাকা প্রায়) অবৈধভাবে গ্রহণের অভিযোগ উঠেছে।

গত মাসে জাপানের প্রধানমন্ত্রী দেশটির শীর্ষ সরকারি মুখপাত্র, বাণিজ্যমন্ত্রী ও অন্য দুই মন্ত্রীকে আইন অনুযায়ী রাজনৈতিক তহবিল বিষয়ে প্রতিবেদন দাখিলের ব্যর্থতার জন্য বরখাস্ত করেন।