এশিয়াজুড়েই গা পোড়ানো গরম, বন্ধ হচ্ছে স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি সপ্তাহে ভারতজুড়ে তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে
ফাইল ছবি: এএফপি

এশিয়া মহাদেশের বড় অংশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে দেশে দেশে মৃত্যু বাড়ছে। প্রচণ্ড গরমের কারণে ভারতে বন্ধ করতে হচ্ছে স্কুল। এশিয়ার আরেক বড় দেশে চীনে তাপমাত্রা রেকর্ড ভাঙছে।

ম্যাক্সিমিলিয়ানো হেরেরা একজন জলবায়ুবিশেষজ্ঞ ও আবহাওয়া ইতিহাসবিদ। এশিয়াজুড়ে দেখা দেওয়া এমন অস্বাভাবিক তাপমাত্রাকে ‘এখানকার ইতিহাসে এপ্রিলের সবচেয়ে খারাপ তাপপ্রবাহ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

চীনের স্থানীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, চলতি এপ্রিলে দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। এসব এলাকার মধ্যে আছে চেংদু, ঝিজিয়াং, নানজিং ও ইয়াংঝি নদীর ব–দ্বীপ অঞ্চলের অন্যান্য  এলাকা।

লাওসের লুয়াং প্রাবাংসহ দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকাতেও অস্বাভাবিক গরম পড়ার কথা জানান হেরেরা। লুয়াং প্রাবাংয়ে চলতি সপ্তাহে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। লাওসের ইতিহাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা।

আবার, থাইল্যান্ডের তাক প্রদেশে গত রোববার তাপমাত্রা ৪৪ দশমিক ৬ ডিগ্রিতে পৌঁছায় বলে জানায় দেশটির আবহাওয়া দপ্তর। এর আগে রেকর্ড একই তাপমাত্রা ছিল ২০১৬ সালের ২৮ এপ্রিল মায়ে হং সনে। গরমের যে অবস্থা, তাতে এ সপ্তাহে দেশটিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জলবায়ু সংকটের শিকার দেশগুলোর মধ্যে সম্মুখসারিতে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। শহরটিতে ৫৮ বছরের মধ্যে দিনটি ছিল সবচেয়ে উষ্ণ। তাপে কোনো কোনো স্থানে সড়কের পিচ গলে যায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এভাবে চলতে থাকলে কোনো কোনো এলাকায় তাপমাত্রাজনিত জরুরি অবস্থা ঘোষণা করবেন তাঁরা।

থাইল্যান্ডের তাক প্রদেশে গত রোববার তাপমাত্রা ৪৪ দশমিক ৬ ডিগ্রিতে পৌঁছায় বলে জানায় দেশটির আবহাওয়া দপ্তর। এর আগে রেকর্ড একই তাপমাত্রা ছিল ২০১৬ সালের ২৮ এপ্রিল মায়ে হং সনে। গরমের যে অবস্থা, তাতে এ সপ্তাহে দেশটিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে, দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত প্রচণ্ড গরমের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি বছর সেখানকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। চলতি মাসে তাপপ্রবাহে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সপ্তাহে দেশটির আবহাওয়া বিভাগ দাবদাহকবলিত বিহার, ঝাড়খন্ড, ওডিশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অংশে ‘কমলা সতর্কতা’ জারি করেছে। গরম ও আর্দ্রতা বেড়ে গেলেও রাজ্যগুলোর সবকটিতে বিপুলসংখ্যক গ্রামীণ শ্রমজীবী মানুষ ঘরের বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন।

মঙ্গলবার উত্তর ও পূর্ব ভারতের ছয়টি শহরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। রাজধানী দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্তত শুক্রবার পর্যন্ত বর্তমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন

ভারতের আবহাওয়া বিভাগ মঙ্গলবার জানায়, তাপপ্রবাহ আরও চার দিন পশ্চিমবঙ্গে ও বিহারের অংশবিশেষে চলতে পারে। উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার অবস্থা বিবেচনা করে তারা কিছু কিছু স্থানে কমলা সতর্কতা জারি করেছে। লোকজনের উচিৎ, পূর্বসতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা। তাপপ্রবাহ কমে গেলে পঞ্চম দিন থেকে এসব অঞ্চলে বর্জ্রপাতসহ ঝড় বয়ে যেতে পারে।

এদিকে অসহনীয় গরমে ভারতের কিছু রাজ্যে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর মহারাষ্ট্রে একটি উন্মুক্ত অনুষ্ঠানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। আরও কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

গরমজনিত উদ্বেগের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সপ্তাহে রাজ্যের সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকেও অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি জানিয়েছেন, গরমে শিশুরা মাথাব্যথার মতো স্বাস্থ্য সমস্যায় ভুগছে।  

সাম্প্রতিক বছরগুলোতে, দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত প্রচণ্ড গরমের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি বছর সেখানকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। চলতি মাসে তাপপ্রবাহে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্কুল বন্ধ দেওয়া হয়েছে ত্রিপুরা ও ওডিশাতেও। দিল্লির স্কুলগুলোতে দুপুরের পর অ্যাসেম্বলি বাতিল করা হয়েছে।

গা পোড়ানো গরমে স্বাস্থ্যগত সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে থাইল্যান্ড। দেশটির স্বাস্থ্য বিভাগ লোকজন, বিশেষত যাঁরা শরীরচর্চায় অভ্যস্ত বা দীর্ঘসময় বাইরে কাজ করেন, যেমন নির্মাণকর্মী ও কৃষক, তাঁদের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিয়েছে।

থাইল্যান্ডে স্বাভাবিক গ্রীষ্ম মৌসুমের বাইরেও খরতাপ অব্যাহত থাকতে পারে এবং এর জের ধরে খরা ও শস্যহানি ঘটতে পারে—এমন আশঙ্কার কথা প্রকাশ করা হচ্ছে।