জেনারেলরা কীভাবে ইমরানকে চুপ করিয়ে দিচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর কারাগারে থেকেও ইমরান এখনো দমে যাননি। তিনি পাকিস্তানের সবচেয়ে জোরালো বিরোধী কণ্ঠ। একই সঙ্গে সেনাবাহিনী ও সরকারের বড় মাথাব্যথাও। সেনাবাহিনী ও সরকার চেষ্টা করছে ইমরানকে টেলিভিশনের খবর, সামাজিক যোগাযোগমাধ্যম, জনগণের স্মৃতি—সব জায়গা থেকে মুছে ফেলতে। এমনকি তাঁর নাম নেওয়াও নিষেধ।