নেপালে নিহত বেড়ে ৫৪৭

পানির তোড়ে নদীর তীরের জনবসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় আস্ত গ্রাম ভেসে গেছে

হিমালয়ের হিমবাহ ধসে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে নিহত বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে। গত বুধবার নেপাল–তিব্বত সীমান্তে ভয়াবহ এই দুর্যোগে আহত হয়েছেন আরও ১ হাজার ৪৭৩ জন। আজ শুক্রবার বিকেলে নেপালের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। অবশ্য এর কিছুক্ষণ আগে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) ৫৩৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিল।