পাকিস্তান-আফগান যুদ্ধ: কার সামরিক শক্তি কত

পাকিস্তান-আফগান সীমান্তে পাকিস্তানি ট্যাংক। ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ ও তাদের ধরে রাখার হার বেশ ভালো। তাদের প্রধান প্রতিরক্ষা সহযোগী চীনের কাছ থেকে পাওয়া উন্নত সরঞ্জাম এই শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে। ইসলামাবাদ একদিকে তাদের পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে, অন্যদিকে নৌবাহিনী ও বিমানবাহিনীকেও আধুনিকায়ন করছে। অন্যদিকে আফগান তালেবানের সামরিক সক্ষমতা দিন দিন কমছে।