পাকিস্তান-তালেবান যুদ্ধাবস্থা, ভারত প্রক্সি!

চলতি বছরের ৮ জানুয়ারি দুবাইয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়

পাকিস্তান আফগান তালেবানকে ভারতের 'প্রক্সি' আখ্যা দিয়ে 'যুদ্ধাবস্থা' ঘোষণা করেছে। ভারতের নিন্দা ইসলামাবাদে ভারত-তালেবান ঘনিষ্ঠতার ধারণাকে জোরালো করেছে। পাকিস্তান-তালেবান সম্পর্কের অবনতির সুযোগে ভারত অতীতে বৈরী হলেও আফগানিস্তানে বাস্তববাদী কৌশল নিয়েছে। ৩০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ ও মানবিক সহায়তায় ভারত কাবুলে কৌশলগত অবস্থান জোরদার করছে চীন-পাকিস্তানের প্রভাব সীমিত রাখতে।