রায়ের পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয়শিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জেনোসাইড মামলার রায় সরাসরি দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। ১৯ নভেম্বর ২০২৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের নির্দেশ অনুযায়ী, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের অনুমতি দিতে এবং তা সহজ করতে হবে মিয়ানমারকে। মিয়ানমারে অস্থিরতা চলছে। সেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মাইকেল বেকার বলেন ‘আইসিজে সুদূরপ্রসারী প্রতিকারের নির্দেশ দিলেও মিয়ানমারের বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে শিগগিরই তা কার্যকর করার অনুকূল পরিবেশ নেই।’