রেস্তোরাঁয় জীবিত মাছ পরিবেশন

ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো রেস্তোরাঁয় খেতে বসলে রান্না করা কিংবা প্রক্রিয়াজাত করা মাছ দেওয়া হবে, এমনটাই স্বাভাবিক। কিন্তু জাপানে যেটা দেখা গেল, সেটা শুধু অস্বাভাবিকই নয়, রীতিমতো আঁতকে ওঠার মতোই বটে।

জাপানে একটি রেস্তোরাঁয় গ্রাহককে খেতে দেওয়া হয়েছিল জীবিত মাছ। এখানেই শেষ নয়। এই ঘটনার ভিডিওতে দেখা গেছে, জীবিত মাছটির মুখের সামনে চপস্টিক ধরা হলে মাছটি চপস্টিক কামড়ে ধরছে।

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে টুইটার। তবে প্রথমে এটি ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছিল। যিনি এই ভিডিও প্রকাশ করেছিলেন, তাঁর নাম তাকাহিরো। গত বছর এটি প্রকাশ করা হয়। এরপর সেটি সম্প্রতি টুইটারে প্রকাশ করলে ভাইরাল হয় ‘অডলি টেরিফাইং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘রেস্তোরাঁয় মাছ থেকে দেওয়া হয়েছে, এটি চপস্টিক কামড়ে ধরেছে’। ভিডিওটি প্রায় এক কোটিবার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ৭১ হাজারের বেশি।