বাংলাদেশিরা সবচেয়ে বেশি অভিবাসন আইন লঙ্ঘন করেছে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

অভিবাসী শ্রমিকেরাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি নাগরিকেরা মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে দেওয়া লিখিত প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছে।

অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার দিক থেকে বাংলাদেশিদের পরই আছেন থাইল্যান্ডের নাগরিকেরা (৪ হাজার ৮৫৬টি ঘটনা)। এরপর যথাক্রমে ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪টি, চীনের ১ হাজার ২০৭টি, ভিয়েতনামের ১ হাজার ৪৬টি, পাকিস্তানের ৮২৩টি, মিয়ানমারের ৫৩১টি, ভারতের ৫০০টি, নেপালের ৩২৮টি, লাওসের ১৭২টি এবং ফিলিপাইনের নাগরিকদের ১৫৭টি ঘটনার কথা পার্লামেন্টকে জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টকে আরও জানান, ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

বিরোধী দলের এক সংসদ সদস্যের (এমপি) প্রশ্নের জবাবে পার্লামেন্টে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ওই সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, ২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাস নিয়ে কাজ করার অভিযোগে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির মধ্যে কোন দেশের কতজন, তাঁরা কোন খাতে কাজ করতেন।

তবে অভিযুক্ত বিদেশি অভিবাসীদের কর্মক্ষেত্র বা কাজের খাতের বিষয়ে মালয়েশিয়া সরকার কিছুই জানায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন বলেন, সামাজিক ভ্রমণ পাস বা সামাজিক ভ্রমণ ও পর্যটনের জন্য ভিসা ছাড়ের সুবিধা কোনো বিদেশিকে মালয়েশিয়ায় অবস্থান করে কাজ করা বা ব্যবসা পরিচালনার অধিকার দেয় না।

আরও পড়ুন