অগ্ন্যুৎপাতের কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠায় দেশটির পাঁচটি বিমানবন্দরের কার্যক্রম গতকাল শুক্রবার বন্ধ করে দেওয়া হয়। ফলে বাতিল হয়ে যায় শতাধিক ফ্লাইট। এতে দুর্ভোগে পড়েন লম্বক ও বালি দ্বীপসহ বিভিন্ন স্থানে ছুটি কাটাতে যাওয়া দেশি-বিদেশি পর্যটকেরা। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, লম্বকের বিমানবন্দরটি গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হলেও গতকাল সেটি আবার চালু করা হয়। জাভা দ্বীপের মাউন্ট রাউং আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইমেঘ বৃহস্পতিবার থেকে আশপাশে ছড়াতে শুরু করে।
এএফপি