প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনায় অগ্রগতি হয়নি। আন্দোলনরত ছাত্রনেতারা গতকাল বুধবার এ অভিযোগ করেন। চীন-সমর্থিত স্থানীয় প্রধান প্রশাসক সিওয়াই লিউংয়ের বাসভবন এলাকায় গতকাল প্রায় ২০০ জন বিক্ষোভ করে। অন্যরা শহরের কেন্দ্রস্থলের রাস্তায় অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে। আলোচনা বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়ে ছাত্রনেতারা বলছেন, কর্তৃপক্ষ কোনো অর্থবহ প্রস্তাব দিতে ব্যর্থ হয়েছে। ছাত্রনেতাদের সঙ্গে হংকং কর্তৃপক্ষ গত মঙ্গলবার রাতে প্রথম মুখোমুখি আলোচনায় বসে। হংকংয়ের আগামী প্রধান নির্বাহী পদে নির্বাচনে কেবল চীনের বাছাই করা প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন—এ ঘোষণার পর থেকে সেখানে বিক্ষোভ চলছে। এএফপি ও রয়টার্স