অদম্য আলেপ্পো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো শহরের যুবক হাজিম শরিফ এ বছর ‘আরব আইডল’ গানের প্রতিযোগিতায় সেরা শিল্পীর শিরোপা জিতেছেন। লেবাননের রাজধানী বৈরুতে গত শনিবার রাতে তাঁর ওই জয়ের পর সিরিয়াজুড়ে বয়ে যায় আনন্দের জোয়ার। মধ্যপ্রাচ্যজুড়ে লাখো দর্শক টেলিভিশনে আরব আইডল প্রতিযোগিতা উপভোগ করেন। আলেপ্পো সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াইয়ের অন্যতম কেন্দ্র। নিজের জয়কে হাজিম শরিফ সিরিয়ার জনগণ ও নিজের পরিবারের প্রতি উৎসর্গ করেছেন।
রয়টার্স