অধিকারকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কর্তৃপক্ষ গতকাল বুধবার জানিয়েছে, তারা তাইওয়ানের একজন মানবাধিকারকর্মীকে আটক করেছে। তিনি ‘জাতীয় নিরাপত্তার ক্ষতি’ করছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। ৪২ বছর বয়সী ওই ব্যক্তির নাম লি মিং-চেহ। তিনি একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করেন। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ঝুহাই থেকে ১৯ মার্চ নিখোঁজ হয়েছিলেন তিনি। চীনের তাইওয়ানবিষয়ক দপ্তরের মুখপাত্র মা সিয়াওগুয়াং বলেন, বিচারিক প্রক্রিয়ায় মিং-চেহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তাঁকে একজন সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আটক করা হয়েছে।