অনলাইনে দুটি বোয়িং বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ই-শপিং ওয়েবসাইট তাওবাওয়ে বিক্রি হয়েছে দুটি বোয়িং উড়োজাহাজ।
চীনের ই-শপিং ওয়েবসাইট তাওবাওয়ে বিক্রি হয়েছে দুটি বোয়িং উড়োজাহাজ।

অনলাইনে কত কিছুই না আমরা কিনি। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে দামি গয়না পর্যন্ত কেনা যায় অনলাইন স্টোর থেকে। তবে অনলাইনে আস্ত দুটি উড়োজাহাজ কেনার ঘটনা অবাকই করে।

চীনের ই-শপিং ওয়েবসাইট তাওবাওয়ে বিক্রি হয়েছে দুটি বোয়িং উড়োজাহাজ। ৪ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি হয়েছে বোয়িং-৭৪৭ নামের উড়োজাহাজ দুটি।

বোয়িং ৭৪৭ যাত্রী ও পণ্যবাহী বিশাল সুপরিসর উড়োজাহাজ। বিলুপ্তপ্রায় একটি কার্গো কোম্পানি এই বিমান দুটির মালিক ছিল। কোম্পানিটি আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন করার পর থেকে বিমান দুটি বিক্রির চেষ্টা চলছিল। সেই লক্ষ্যে ছয়বার নিলামও বসে। বিক্রি না হওয়ায় এবার অনলাইনে এটি বিক্রির পরিকল্পনা নেওয়া হয়। অনলাইন নিলামে বিমান দুটি কিনেছে চীনা কোম্পানি এসএফ এয়ারলাইনস। ২৫ জন আগ্রহী ক্রেতাকে পেছনে ফেলে সর্বোচ্চ দাম হাঁকে তারা।

২০১৩ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজ দুটির মালিক জেড কার্গো ইন্টারন্যাশনাল আদালতে তাঁদের দেউলিয়া ঘোষণা করার আবেদন জানান। এরপর থেকে চীনের সাংহাই ও শেনঝেন প্রদেশে সংরক্ষণ করে রাখা ছিল উড়োজাহাজ দুটি।
অনলাইন নিলামের একটি ওয়েবসাইট তাওবাও। চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার অংশ এটি। সূত্র: বিবিসি অনলাইন