অনলাইনে 'সময় অপচয় করছে' তরুণেরা: সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অং সান সু চি
অং সান সু চি

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি বলেছেন, কম্পিউটারে গেম খেলে ও সামাজিক যোগাযোগ গড়ে তুলতে গিয়ে তরুণ জনগোষ্ঠী ‘সময় অপচয় করছে’। ইয়াঙ্গুনে একটি সাহিত্য উৎসবের আয়োজকদের কাছে লেখা চিঠিতে এ মন্তব্য করেন তিনি। খবর এএফপির।
গণতন্ত্রপন্থী নেত্রী সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সম্প্রতি দেশের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে।
নোবেল-মিয়ানার লিটারারি ফেস্টিভ্যাল কর্তৃপক্ষকে গত শনিবার দেওয়া ওই খোলা চিঠিতে সু চি লিখেছেন, ‘প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপনের ধরন বদলে যাচ্ছে। বর্তমানে আমাদের ছেলেমেয়েরা কম্পিউটার ও ইন্টারনেটভিত্তিক গেম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের প্রচুর সময় অপচয় করছে।’
গত নভেম্বরের নির্বাচনে এনএলডির জয়ের পেছনে বড় ভূমিকা ছিল মিয়ানমারের তরুণ জনগোষ্ঠীর। দেশটির মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশির ভাগের বয়স ২৭ বছরের নিচে। কিন্তু বর্তমানে ৭০ বছর বয়সী দীর্ঘদিন গৃহবন্দী থাকা সু চি কখনোই প্রযুক্তি ব্যবহারে এগিয়ে ছিলেন না।