প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডানে ৩০ হাজারের বেশি সিরীয় শিশু অনাহারে দিন কাটাচ্ছে। গৃহযুদ্ধকবলিত সিরিয়ার সঙ্গে লাগোয়া জর্ডানের উত্তর-পূর্ব সীমান্তে বসবাসকারী শরণার্থীদের জরুরি খাদ্য ও চিকিৎসা সেবা আম্মান কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ রাখার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে জর্ডানের সেনাদের বিরুদ্ধে আইএসের আত্মঘাতী হামলার পরিপ্রেক্ষিতে জর্ডান কর্তৃপক্ষ ‘বার্ম’ নামে পরিচিত এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ আটকে দেয়। এরপর থেকে ৬০ থেকে ৭০ হাজার সিরীয়—মূলত নারী ও শিশু—পবিত্র রমজান মাস চলাকালে খাদ্য ও নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছে।