অনুপস্থিত সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অং সান সু চি
অং সান সু চি

মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে গতকাল শুক্রবার অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেননি দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি (৬৯)। অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দেননি বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তিন বছরের মধ্যে এবারই প্রথম তিনি এ অনুষ্ঠানে গেলেন না। সাম্প্রতিক সময়ে কয়েকবার ছোটখাটো অসুস্থতায় আক্রান্ত হয়েছেন সু চি। অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান মিন অং হায়ান আসন্ন নির্বাচনে ‘অস্থিতিশীলতার’ বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। নিরপেক্ষ নির্বাচন হলে সু চির দল এনএলডি বিপুল বিজয় পাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু সু চির প্রেসিডেন্ট হতে সাংবিধানিক প্রতিবন্ধকতা রয়েছে। সেনাবাহিনী সংবিধান সংশোধন করে সেই বাধা দূর করতে দৃশ্যত অনাগ্রহী।
এএফপি