প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের আগ্রাসনের জন্য ‘গভীর অনুশোচনা’ প্রকাশ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে চীন ও কোরিয়ার মতো প্রতিবেশীদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও নতুন করে আর ক্ষমা প্রকাশ করেননি। গতকাল বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে এ নিয়ে কথা বলেন আবে। জাপানের সরকার এর আগে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিল। প্রধানমন্ত্রী আবে গতকাল ক্ষমা না চেয়ে শুধু অনুশোচনা প্রকাশ করায় দক্ষিণ কোরিয়া ক্ষোভ জানিয়েছে। তবে চীনের সঙ্গে জাপানের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া গেছে। শীর্ষ সম্মেলনে আবে ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হাত মিলিয়েছেন। সম্মেলনের ফাঁকে দুজনের বৈঠকের প্রস্তুতিও চলছিল। এএফপি