অনুসন্ধান স্থগিত হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০-এর খোঁজে দীর্ঘ সময় ধরে চলমান অভিযান স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছে মালয়েশিয়া, চীন ও অস্ট্রেলিয়া। যৌথ এক বিবৃতিতে তিন দেশ গতকাল বলেছে, এখন যে এলাকায় তল্লাশি চলছে, সেখানে উড়োজাহাজটির চিহ্ন না পেলে অনুসন্ধানকাজ ‘স্থগিত’ রাখা হবে। তবে তা সমাপ্ত ঘোষণা করা হচ্ছে না। কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে ২০১৪ সালের মার্চে বেইজিংয়ের উদ্দেশে ওড়ার পর বিমানটি নিখোঁজ হয়।