প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে এক কিশোরীকে দুই বছর ধরে আটক করে রাখার সন্দেহে ২৩ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। গত রোববার সন্দেহভাজন ওই অপহরণকারী তাঁর টোকিওর ফ্ল্যাটের দরজায় তালা না দিয়েই বের হয়ে যান। তখন সেখান থেকে পালিয়ে পুলিশকে ফোন করে ১৫ বছরের ওই কিশোরী। মেয়েটিকে হেফাজতে নিয়ে অপহরণকারী কাবু তেরাউচির বিরুদ্ধে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে তাঁকে পাকড়াও করে পুলিশ। আটক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। কিশোরীটির মা-বাবার ছাড়াছাড়িকে কেন্দ্র করে ওই যুবক আইনজীবী সেজে ২০১৪ সালের মার্চে মেয়েটিকে অপহরণ করেন।
বিবিসি