অপহরণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের ঘোর প্রদেশে অপহৃত ৩০ জন বেসামরিক লোককে হত্যা করেছে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত স্থানীয় জঙ্গিরা। পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহের সময় ভেড়ার দুটি পালসহ তাঁদের অপহরণ করেছিল জঙ্গিরা। ঘোর প্রদেশের গভর্নর খাজেহ বিবিসিকে বলেন, বেসামরিক ওই লোকদের উদ্ধারে পুলিশ অভিযান চালালে আইএসের একজন কমান্ডার নিহত হন। এরপর জঙ্গিরা প্রতিশোধ নিতে বেসামরিক লোকদের হত্যা করে। হত্যার শিকার লোকজনের মধ্যে শিশুও রয়েছে বলে জানান তিনি। এএফপি