অবরোধ মোকাবিলায় গ্যাস উৎপাদন বৃদ্ধি করছে কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী আরব দেশগুলোর আরোপিত অবরোধ এবং নতুন নিষেধাজ্ঞার হুমকির মুখে কাতার নিজেদের গ্যাস উৎপাদন আগামী কয়েক বছরে ৩০ শতাংশ বাড়াতে চায়। কাতার পেট্রোলিয়ামের প্রধান সাদ শেরিদা আল-কাবি গতকাল মঙ্গলবার রাজধানী দোহায় সরকারের এ পরিকল্পনা ঘোষণা করেন।

এদিকে সৌদি আরব, মিসর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে কাতারের ওপর অধিকতর অবরোধ আরোপের হুমকি দিয়ে ১৩টি শর্ত পূরণের সময়সীমা ২৪ ঘণ্টা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল, কাতার গত সোমবার তার জবাব দিয়েছে। তবে কাতার বা কুয়েতের কর্তৃপক্ষ বিস্তারিত প্রকাশ করেনি।

কাতার পরিস্থিতি নিয়ে আরব দেশগুলোয় চলমান সংকট নিরসনের উদ্যোগে কুয়েত মধ্যস্থতা করছে।