প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বর্ষীয়ান রাষ্ট্রনায়ক লি কুয়ান ইউয়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। দেশটির সরকার গতকাল শনিবার এ কথা জানিয়েছে। ৯১ বছর বয়সী কুয়ান ইউ মারাত্মক নিউমোনিয়ায় ভুগছেন। ক্ষুদ্র নগর রাষ্ট্র সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশে রূপান্তর এবং এর আধুনিকায়নে লি কুয়ান ইউয়ের অবদান বিশাল। তবে একই সঙ্গে কর্তৃত্ববাদী শাসনের জন্য তিনি সমালোচিতও হয়েছেন। লি কুয়ান ইউ ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন।
এএফপি