প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার সুপ্রিম কোর্ট দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত পার্লামেন্টকে গতকাল বৃহস্পতিবার ‘অবৈধ’ ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের ঘোষণার পর রাজধানী ত্রিপোলিতে ইসলামপন্থী মিলিশিয়ারা ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করে। গত আগস্ট মাস থেকে ত্রিপোলির নিয়ন্ত্রণ তাদের হাতে। লিবিয়ায় এই ইসলামপন্থীরা একটি সরকারের নেতৃত্ব দিচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থানির নেতৃত্বে আছে আরেক সরকার। এই সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন আছে। আদালতের রায়ে সংঘাতে জর্জরিত দেশটির সংকট আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
এএফপি