অবৈধ বসতির বৈধতা দিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের পশ্চিম তীরে হাজার হাজার অবৈধ ইহুদি বসতির বৈধতা দিতে বিল এনেছেন ইসরায়েলি নেতারা। ইসরায়েল ও জেরুজালেমের মসজিদগুলো থেকে দেওয়া পবিত্র আজানের শব্দ নিচু রাখতেও পৃথক বিল এনেছেন তাঁরা। অবৈধ ইহুদি বসতিগুলোর বৈধতাদানের পদক্ষেপের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ফিলিস্তিনিরা। ইহুদি বসতির বৈধতা নিয়ে ইসরায়েলি বিলের তীব্র নিন্দার পাশাপাশি আজান নিয়ে অপর বিলটিরও তাঁরা কড়া সমালোচনা করেছেন। এদিকে সরকারি পর্যবেক্ষকেরা আজান নিয়ে ইসরায়েলি নেতাদের পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি ও অপ্রয়োজনীয় উসকানি বলে মন্তব্য করেছেন।