প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত এলাকায় কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এতে বিদ্রোহীদের নিহত হওয়ার সংখ্যা বেড়ে গতকাল রোববার ১০২ জনে দাঁড়িয়েছে। ওই অঞ্চলে তুর্কি সামরিক বাহিনীর অভিযান গতকাল পঞ্চম দিনে গড়িয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, গতকাল সংঘাতে দুজন সেনা ও পাঁচ বেসামরিক নাগরিকও নিহত হয়। গত শনিবার নিহত ব্যক্তির সংখ্যা ৭০ বলে জানানো হয়েছিল। সেনাবাহিনী বলছে, শনিবার পর্যন্ত নিহত ব্যক্তিদের সবাই কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সন্দেহভাজন সদস্য। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিকেকের সমর্থকদের হটিয়ে দিতে সেখানে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করে গত শুক্রবার থেকে অভিযান শুরু করা হয়।
এএফপি