অভিযান চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের নিরুদ্দেশ যাত্রীবাহী উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর খোঁজে অভিযান অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া। এয়ারলাইনসটির কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছিল বিমানটি ‘চিরতরে হারিয়ে গেছে’ বলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। ৪ নভেম্বর নিউজিল্যান্ডের একটি পত্রিকায় এ মর্মে খবর প্রকাশের পর নিরুদ্দেশ উড়োজাহাজের যাত্রীদের স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেন। এর প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত জয়েন্ট এজেন্ট কো-অর্ডিনেশন সেন্টারের (জেএসিসি) এক বিবৃতিতে বলা হয়, তল্লাশি অভিযান অব্যাহত রাখা হবে। উড়োজাহাজটি ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়।
রয়টার্স