প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের সাবেক নিরাপত্তা প্রধান ঝাও ইয়ংকাংকে ঘুষ নেওয়া, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় নিরাপত্তা ফাঁসের দায়ে অভিযুক্ত করা হয়েছে। ২০১২ সালে অবসর নেওয়ার আগে তিনি ছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। ছিলেন জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী এবং সরকারের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের সদস্য। প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে ক্ষমতায় এসে দুর্নীতি রোধের জোরালো অঙ্গীকার করেন। তখন থেকেই ঝাওয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অনেক গুঞ্জনের পর গত জুলাইয়ে তাঁর বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেওয়া হয়।
এএফপি