প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের গাজা অঞ্চলের শাসকগোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে গত বছরের যুদ্ধে বেসামরিক ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল বুধবার প্রকাশিত অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলাকালে তাঁদের সহযোগিতা করার অভিযোগে অনেক ফিলিস্তিনির বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও বেআইনি হত্যাকাণ্ড চালিয়েছিল হামাস। তবে সংগঠনটি এ প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট, অপেশাদার ও অবিশ্বাস্য’ আখ্যা দিয়েছে। ওই সংঘাতে দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন। রয়টার্স