অভিযোগকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা খায়রুদ্দিন আবু হাসানকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তিনি ইতিমধ্যে বিভিন্ন দেশের তদন্ত সংস্থাকে অভিযোগ তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছিলেন। মালয়েশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের সাবেক কর্মকর্তা খায়রুদ্দিনের আইনজীবী মাথিয়াস স্যাং এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। গতকাল একটি আদালত তদন্তের জন্য খায়রুদ্দিনকে এক সপ্তাহ আটক রাখার নির্দেশ দেন। আইনজীবী মাথিয়াস বলেন, এফবিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল খায়রুদ্দিনের। তাঁর বিরুদ্ধে ‘গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে।
এএফপি