অভিশংসন শুনানি শেষ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হের অভিশংসন নিয়ে শুনানি ২৪ ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে চাইছেন দেশটির সাংবিধানিক আদালত। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
পার্লামেন্টের অভিশংসন নিয়ে রায় কবে দেওয়া হবে, তা জানাননি আদালত। তবে দ্রুতই রায় দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। যদি আদালত তাঁর অভিশংসনের পক্ষে রায় দেন, তাহলে এর দুই মাসের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হবে দেশটিতে।
গত ডিসেম্বরে গিউন-হের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা। দুর্নীতির কেলেঙ্কারির ঘটনায় গণ-আন্দোলনের মুখে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
পার্লামেন্টে অভিশংসনের পক্ষে ভোট পড়ায় প্রধানমন্ত্রী হওয়া কিও-আন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে অভিশংসনের বিভিন্ন দফায় শুনানিতে আদালতে হাজির ছিলেন না গিউন-হে।