অরুণাচল সীমান্তের অদূরে চীনের স্টিলথ বিমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অরুণাচল সীমান্তের অদূরে চীনের একটি বিমানবন্দরে দেশটির প্রথম স্টিলথ বিমানের ছবি প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের মাত্র কয়েক দিন আগে এ ঘটনা ঘটল।
চীনের স্বশাসিত তিব্বত অঞ্চলের দাওচেং ইয়াদিং বিমানবন্দরে জে-২০ নামের ওই যুদ্ধবিমান থাকার ছবি টুইটার ও দুটি প্রতিরক্ষাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জে-২০ চীনের সবচেয়ে বেশি রাখঢাক করা সামরিক প্রকল্পগুলোর একটি। দাওচেং ইয়াদিং ভারতের অরুণাচল প্রদেশের পূর্বে অবস্থিত। এ প্রদেশটির সীমানা নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ রয়েছে। অরুণাচলে অত্যাধুনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েনের ব্যাপারে সম্প্রতি চীন প্রতিবেশী ভারতকে সতর্ক করে দেওয়ার পর দেশটির যুদ্ধবিমান মোতায়েনের এ খবর এল।
ছবিতে দেখা যায়, তিব্বতের দাওচেং ইয়াদিং বিমানবন্দরে ত্রিপল দিয়ে জে-২০ বিমানটি ঢাকা রয়েছে। এ বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুটের বেশি উঁচুতে অবস্থিত। এ ছবি প্রমাণ করে জে-২০ বিমান অতি উঁচু স্থানের প্রতিকূল পরিবেশে ব্যবহারযোগ্য।