প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর পরিবারকে আত্মসাৎ করা বিপুল অঙ্কের অর্থ রাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার একজন মুখপাত্র এ কথা জানান। ৩২ বছরের লৌহকঠিন শাসনের পর ১৯৯৮ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয় সুহার্তোর। তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির মাধ্যমে পরিবার ও ঘনিষ্ঠদের আর্থিকভাবে লাভবান করার অভিযোগ রয়েছে। অনিয়ম-দুর্নীতির জন্য এবারই প্রথম সুহার্তো পরিবারকে জোরালোভাবে দায়ী করা হলো। আদালতের মুখপাত্র বলেন, পরাজিত পক্ষকে কয়েক দিন সময় দেওয়া হবে। এর মধ্যে স্বেচ্ছায় অর্থ ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রয়টার্স