অসম লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপদেশ মার্শাল দ্বীপপুঞ্জ জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার অভিযোগ তুলে ভারত, পাকিস্তান ও যুক্তরাজ্যের বিরুদ্ধে গতকাল সোমবার মামলা করেছে। এ মামলায় দেশটি পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার বিভিন্ন দিক তুলে ধরে। কয়েক দশক আগে মার্শাল দ্বীপপুঞ্জের কয়েকটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ পরাশক্তিগুলোর পরমাণু পরীক্ষার কারণে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক আদালতের বিচারকেরা এ আদালতই ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে করা মামলার শুনানি গ্রহণের উপযুক্ত জায়গা কি না, তা নিয়ে শুনানি করবেন। আগামী বুধবার তৃতীয় আরেকটি শুনানি হবে যুক্তরাজ্যের বিরুদ্ধে। এতে যুক্তরাজ্যের তোলা ‘প্রাথমিক কিছু আপত্তি’ শোনা হবে। গতকাল দ্বীপদেশটির আইনজীবীরা বলেন, তাঁদের দেশ বৈশ্বিক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ওপর নতুন করে আলোকপাত করতে চায়।
এএফপি