অস্ত্রবিরতি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মিয়ানমারের সরকার ও বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী গতকাল মঙ্গলবার একটি খসড়া অস্ত্রবিরতি চুক্তিতে সই করেছে। দেশটিতে ৬৫ বছরের সশস্ত্র সংঘাতের অবসানের লক্ষ্যে দীর্ঘ আলোচনার পর এই শান্তিচুক্তি হলো। আগামী মে মাসে চূড়ান্ত হতে পারে চুক্তিটি। এ ঘটনাকে ‘ঐতিহাসিক অর্জন’ আখ্যা দিয়েছে জাতিসংঘ। উভয় পক্ষ চুক্তিটির প্রতি শ্রদ্ধাশীল হলে তা হবে একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর ফলে স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসা জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের রাজনৈতিক সংলাপের পথ প্রশস্ত হবে।
রয়টার্স