অস্ত্রবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে পাঁচ দিনের মানবিক অস্ত্রবিরতি শেষ পর্যন্ত শুরু হয়েছে। শিয়া হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার মাত্র কয়েক ঘণ্টা পর এ অস্ত্রবিরতি শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা থেকে শুরু হওয়া এ অস্ত্রবিরতি উভয় পক্ষই মেনে চলছে কি না, তা এখনো স্পষ্ট নয়। হুতি বিদ্রোহী ও সৌদি জোট উভয়ই বলেছে, প্রতিপক্ষ অস্ত্রবিরতি লঙ্ঘন করলে তারা সহিংসতার মাধ্যমেই তার জবাব দেবে। অস্ত্রবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে রাজধানী সানার কাছে একটি অস্ত্রের গুদামে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৬৯ ব্যক্তি নিহত হয়। আল-জাজিরা