অ্যাবটের উপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন-প্রত্যাশীদের বহনকারী একটি নৌযান অর্থের বিনিময়ে ফেরত পাঠানোর অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইন্দোনেশিয়া যে আহ্বান জানিয়েছিল, তা উপেক্ষা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তিনি গতকাল রোববার আবারও ওই অভিযোগ প্রত্যাখ্যান করতেও অস্বীকৃতি জানান।
সাংবাদিকদের অ্যাবট আবারও বলেন, তাঁর সরকার মানব পাচারকারীদের ঠেকাতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। অস্ট্রেলিয়া আশ্রয়-প্রত্যাশীদের বহনকারী একটি নৌযান ইন্দোনেশিয়ায় ফেরত পাঠাতে ক্যাপ্টেন ও পাঁচ কর্মীকে নগদ পাঁচ হাজার ডলার করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে দুই দেশের সম্পর্কে নতুন করে তিক্ততা তৈরি হয়েছে।
এএফপি